• সমগ্র বাংলা

ফরিদপুরে ট্রেনের কাটায় ভিক্ষুকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে  ট্রেনে কাটা পড়ে ডাবলু বেপারী ‌(৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে জেলা সদরের বাইতুল আমান রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তিনি কানে কম শুনতেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। জানা যায়, ডাবলু বেপারী জেলা শহরের টেপাখোলা এলাকার আব্দুল গণি বেপারীর ছেলে।

তিনি ভিক্ষাবৃত্তি করতেন। সকালে ডাবলু বেপারী রেললাইন পাড় হচ্ছিলেন।এ সময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo