• লিড নিউজ
  • আন্তর্জাতিক

বেইলি রোডে আগুনের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে ২৯ ফেব্রুয়ারি ঢাকার গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo