• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনায় দিপালী রানী(৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় দিপালী রানীর স্বামী শ্যামাচন্দ্র দাসকেও (৫০) কুপিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর উপজেলার লেজার্স আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিপালী রানী বন্দর লেজার্স আবাসিক এলাকায় তার স্বামী শ্যামাচন্দ্র দাস ও ২ মেয়েকে নিয়ে কাউসারের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহতের মেয়ে বিপাশা জানান”আমরা চার বোন। দুই বোনের বিয়ে হওয়ার পর বাকি দুই বোন বাবা মায়ের সাথে বন্দরের লেজার্স ৪নং গলির কাউসার মিয়ার বাড়িতে বাড়া থাকি। বাড়ীর মালিক এখানে থাকেন না।

বাড়ীটি কেয়ারটেকার হিসেবে ফরিদ মিয় দেখাশোনা করে। প্রায় সময় কেয়ারটেকারের স্ত্রী ফরিদা বেগম আমার মায়ের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া করে। গত ৩দিন যাবত চুলায় রান্না নিয়ে আমার মা দিপালী রানীর সাথে কেযারটেকার ফরিদ মিয়ার স্ত্রী ফরিদার সাথে ঝগড়া চলছিলো। বৃহস্পতিবার রাতে আমাদেও এলাকায় একটি বিযের অনুষ্ঠানে আমরা দুই বোন চলে যাওয়ায় আমার মা দিপালী রানী ও বাবা শ্যামাচন্দ্র দাস ঘরে ঘুমিয়েছিলো। শুক্রবার ভোরে আমাদের বাসায় প্রতিবেশিরা ঘরের দরজা খোলা অবস্থায় দেখেন এসময় আমার বাবার আহত কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে আমার মায়ের লাশ দেখতে  পায়।

পরে আমরা খবর পেয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। ঘটনার পর থেকেই কেয়ারটেশার ফরিদ পলাতক রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান,শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দিপালী রানীর লাশ উদ্ধার করেছে।তার স্বামী শ্যামাচন্দ্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরিদা বেগম ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo