• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা, নিহত ১১২

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার ভোরের এ হামলায় কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭৬০ জন। 

হামলার আগে গাজা উপত্যকার দক্ষিণে আল-রাশিদ স্ট্রিটে ত্রাণের জন্য ক্ষুধার্ত ফিলিস্তিনিরা অপেক্ষা করছিলেন। এ সময় তাদের ওপর বিমান হামলা ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। 

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরাইল। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটি বলছে, ত্রাণবাহী ট্রাকগুলো আক্রমণের পর ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে তারা। হামলার পর ত্রাণ দিতে আসা ট্রাকগুলোকে একপর্যায়ে অ্যাম্বুলেন্সের কাজে ব্যবহার করা হয়। হতাহতদের কামাল আদওয়ান হাসপাতাল ও আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসা সরঞ্জামের অভাবে একসঙ্গে এত মানুষকে সেবা দিতে হিমশিম খেতে হয় বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। প্রায় পাঁচ মাস ধরে চলা এই হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আর তাদের মধ্যে সাড়ে ১২ হাজারই শিশু। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি।

 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo