• সমগ্র বাংলা

শ্রীপুরে এক নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্বামীর বাড়ীর দুই’শ গজ দূরে কলা বাগান থেকে কাঠ মিস্ত্রীর স্ত্রী মালেকা বেগমের (৩৫) আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।  বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোতার বাজার এলাকা থেকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহত মালেকা বেগম উপজেলার গাজীপুর ইউনিনের গোতার বাজার (স্কয়ার প্রজেক্ট) সংলগ্ন কাঠ মিস্ত্রি বাচ্চু মিয়ার স্ত্রী।

নিহত নারীর বড় ছেলে মানিক (১৮) জানান, তিনি শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল রাতে তার নাইট শিফটে ডিউটি ছিলো। ভোর ৪ টার দিকে তার বাবা তাকে ফোন দিয়ে জানায় তার মাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। কারখানা ছুটি হলে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাড়িতে এসে তার মায়ের আগুনে পোড়া মরদেহ বাড়ীর ২০০ গজ দূরে কলা বাগানে দেখতে পান।

নিহত নারীর বাবা পাশের দক্ষিন ধনুয়া গ্রামের বাসিন্দা মমতাজ উদ্দিন জানান, বিয়ের পর থেকেই মালেকার স্বামী তাকে নির্যাতন করতো। তার মেয়ের দুই লাখ টাকা তার (বাবার) কাছে রক্ষিত ছিল। ওই টাকা এনে দেয়ার জন্য তার স্বামী তাকে নির্যাতন করতো। বাচ্চু মিয়া আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আগুনে পুড়িয়ে স্কয়ার কোম্পানির (কলাবাগানের) প্রজেক্টে মরদেহ রাতের কোনো এক সময় ফেলে রেখেছে।

স্থানীয়রা জানান, কাঠ মিস্ত্রি বাচ্চু মিয়া নারী লোভী ছিল। সে বাহিরের মেয়ে বাড়ীতে এনে ফুর্তি করতো। এ নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই স্বামীর ঝগড়া লেগে থাকতো। তাছাড়া, সংসারে অভাব-অনটন নিয়েও তাদের মধ্যে বিবাদ লেগে থাকতো। ধারনা করা হচ্ছে ঝগড়ার এক পর্যায়ে সে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর রাতের কোনো এক সময় গায়ে আগুন দিয়ে পুড়িয়ে লাশ বাড়ীর পাশের কলা বাগানে ফেলে রাখে হত্যাকে আত্নহত্যা বলে প্রচারের চেষ্টা করছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এখনো কিছু বুঝা যাচ্ছে না। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি’র ক্রাইম সিনে ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও রহস্য নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo