• খেলাধুলা

রোনাল্ডো অপরাধ এতটাই গুরুতর, আপিল করার সুযোগ নেই

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্কঃ আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো-লিগে দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে নিষিদ্ধ হয়েছেন। সৌদি ফুটবল ফেডারেশনের (এসএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি অশালীন অঙ্গভঙ্গি করার দায়ে পর্তুগালের তারকা এ ফুটবলারকে নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করেছে। 

বুধবার এসএফএফ জানায়, দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোনাল্ডো। একই সঙ্গে ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা গুনতে হচ্ছে সময়ের সেরা এ তারকাকে। জরিমানার ৩০ হাজারের মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর বাকি ২০ হাজার রিয়াল পাবে আল শাবাব ক্লাব। 

সৌদি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, রোনাল্ডো এই অপরাধ এতটাই গুরুতর যে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার আর কোনো সুযোগ নেই। 

সৌদি প্রো-লিগে বৃহস্পতিবার ম্যাচ রয়েছে রোনাল্ডোর আল নাসরের। আল হাজেমের বিপক্ষে ম্যাচটির স্কোয়াডেও ছিলেন তিনি। তবে রায়ের পর নিজেদের মাঠের ম্যাচটিতে খেলার সুযোগ নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

এর আগে আল শাবাব-আল নাসর ম্যাচের সময় শাবাবের একদল দর্শক রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নাম ধরে ‘মেসি মেসি’ শব্দে আওয়াজ তুললে একপর্যায়ে তাদের দিকে তাকিয়ে বাজে অঙ্গভঙ্গি করেন রোনাল্ডো। এ ঘটনায় বেশ সমালোচিত হন তিনি।

মন্তব্য (০)





image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

image

অভিনেত্রীর ঝিলিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শু...

image

মরক্কোকে রুখে দিয়ে আশার আলো দেখছেন ব্রাজিল ফুটবলার

স্পোর্টস ডেস্ক : গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ...

image

‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’ বললেন ব্রাজিল ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্র...

  • company_logo