• লিড নিউজ
  • জাতীয়

টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ 

এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর বলেন, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে ঢাকা সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামত করার কাজ চলছে৷ 

তিনি আরও বলেন, গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে ট্রেনটি মেরামত করে চলাচল করলেও মাঝে মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ছে।  

মন্তব্য (০)





image

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার...

১

‎নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...

image

৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

২

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...

image

প্রথমবারের মতো নওগাঁয় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...

image

‎শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর র...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...

image

‎শেখ হাসিনাকে ফেরানোর সব আইনী প্রক্রিয়া সম্পন্ন, ভারত সরক...

৫

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

  • company_logo