• সমগ্র বাংলা

বগুড়া নন্দীগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ 'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই স্লোগানকে সামনে রেখে বগুড়া নন্দীগ্রাম পৌরসভায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। মঙ্গলবার বেলা ১২ টার দিকে পৌরসভার চত্বরে র‌্যালি শেষে পৌরসভার হলরুমে আলোচনা সভায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে  বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ ।

এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে  পৌরসভার বিভিন্ন দপ্তরগুলো পরিদর্শন করেন মেয়র আনিছুর। নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মিলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর ‌। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo