• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা করা হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত একেএম ফরিদুল্লাহ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে প্রায় দুই শতাধিক সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo