• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কিশোরের এলোপাতাড়ি গুলিতে অন্তত নিহত ২,আহত ২

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ বছরের এক কিশোরের এলোপাতাড়ি গুলিতে অন্তত দুই জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে আলাস্কা অঙ্গরাজ্যের পয়েন্ট হোপে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি। সোমবার এই ঘটনায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, আলাস্কার পয়েন্ট হোপের ছোট সম্প্রদায়ের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

এতে ওই এলাকায় বাস করা ৮০০ লোকের মধ্যে শোক বিরাজ করছে।  খবরে বলা হয়েছে, ১৬ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার ও হত্যাচেষ্টার দুটি অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা সোমবার সকালে এক বিবৃতিতে বলেছেন, 'বিষয়টি এখনও তদন্তাধীন। কিন্তু আমরা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে।' টিকিগাক স্কুলের কর্মকর্তারা ফেসবুকে পোস্টে জানিয়েছেন যে, সোমবার 'আমাদের সম্প্রদায়ের ট্র্যাজেডির কারণে' স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আলাস্কার গভর্নর মাইক ডানলেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, এই ঘটনায় তিনি ও তার স্ত্রী শোকাহত। ন্যয়বিচারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।

নর্থ স্লোপ বরো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার রাত সাড়ে এগারোটার দিকে গুলির খবরের প্রতিক্রিয়া জানান তারা। সেখানে গিয়ে কর্মকর্তারা একজন মহিলা এবং একজন পুরুষকে মৃত এবং দুইজন পুরুষকে আহত অবস্থায় দেখতে পান। সবাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo