• সমগ্র বাংলা

সাতকানিয়ায় এক কৃষকের রহস্যজনক মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া প্রতিনিধিঃ সাতকানিয়ায় কচু ক্ষেত থেকে আবদুল আজিজ (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডে মজিদের পাড়া এলাকার মাওলানা আবদুল মজিদের ছেলে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলুয়ার বিল থেকে স্বজনরা মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় তাহের নামে এক স্কিম ওয়ালার সাথে গতবছর মারামারি সংক্রান্ত দ্বন্ধ হয়ে ছিল আজিজের সাথে,সেটা থেকে হত্যাকাণ্ড হতে পারে, এমনটাই বলছে স্বজনরা। নিহতের লাশ উদ্ধারের সময় গলায় গামছা প্যাঁচানো ও আঘাতের চিহ্ন ছিল বলে জানায় স্বজনরা।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবু সাদেক বলেন, নিহতের পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে শরীরে তেমন জখম নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন,নলুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে কচু ক্ষেত থেকে আজিজ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo