ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি বাহিনী ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালিয়েছে। এতে ১০ ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করছিলেন ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, সেই সময়ে এ হামলা হয়।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
ওই দিনই পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।
এদিন গাজার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...
নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...
নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় তিন সপ্তাহ আগে ভেনেজুয়েলায় আঘাত ...
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

মন্তব্য (০)