• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইমরানের জামিনের মেয়াদ বাড়ল ১ মার্চ পর্যন্ত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুপস্থিতিতেও ৯ মে সম্পর্কিত মামলায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শনিবার দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত এ আদেশ জারি করেছে।

সেই সঙ্গে জিন্নাহ হাউস ও অন্যান্য স্থানে অগ্নিসংযোগের ঘটনায় ইমরানের অস্থায়ী জামিনের আবেদনের শুনানির সময় এ আদেশ দেয় আদালত। এছাড়া তার জামিনের মেয়াদ ১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, এটিসি বিচারক আরশাদ জাভেদ বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতার ভিডিও লিংকে অ্যাক্সেস নেই এবং হোয়াটসঅ্যাপেও উপস্থিত নেই, তাই তার উপস্থিতি রেকর্ড করা যায়নি।

আদালত বলেছে, আদিয়ালা জেল সুপার অবমাননার জন্য দায়ী; কারণ তিনি ইমরানের উপস্থিতি ইলেকট্রনিক মাধ্যমে নিশ্চিত করেননি এবং এ কারণে জামিনের আবেদনের শুনানি কয়েক দিন বিলম্বিত হবে।

ডেপুটি প্রসিকিউটর আব্দুল জব্বার ডোগার যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্তে আপত্তি জানাননি। প্রসিকিউটর জোর দিয়েছেন যে, অভিযুক্তের উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। কারণ সবাই জানে, ইমরান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী।

ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার এ মতের সঙ্গে এবং আসামির উপস্থিতি ছাড়াই যুক্তিতর্ক শেষ করার প্রস্তাবে সম্মত হন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo