• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ টি ইউনিয়নে চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং ব্লাস্ট রোগ দেখা না দেয়ায় এবার ভালো লাভের আশা করছেন চাষীরা। আর গম চাষে কৃষকদের সব ধরণের সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ।

বস্তীর্ণ ক্ষেতজুড়ে সবুজ গমের এমন দৃশ্য এখন চোখে পড়ে ২২ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এসব গম আর মাস খানিক পর কেটে এখন ঘরে তুলবে চাষীরা। রোগবালাই না থাকায় এবার গমের ফলনও হয়েছে ভালো। চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় সব ইউনিয়নেই গম চাষ হয়েছে। তবে বেশি চাষ হয়েছে ২২ টি ইউনিয়নে।

এবার প্রতিমন গম ৯শ’ টাকা থেকে এক হাজার’ টাকা দরে বেশিও বিক্রি হবে আশা বাদি কৃষকরা। এক বিঘা জমিতে গমচাষে খরচ হয় আড়াই হাজার টাকা, আর সেখান থেকে পাওয়া যায় প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। আর কৃষি বিভাগ থেকে গম চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বচ্চ সহযোগিতা করেছে বলে জানান কৃষি কর্মকর্তা ও কৃষি বিদ মোঃ সিরাজুল ইসলাম। এ বছর ঠাকুরগাঁও সদর উপজেলা কেবল ৩১ হাজার ১ শ ৫০ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo