• কূটনৈতিক সংবাদ

ঝালকাঠিতে আন্তনির সপ্তম তীর্থ উৎসবে ভ্যাটিকানের রাষ্ট্রদূত

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্তনির সপ্তম তীর্থ উৎসবে যোগ দিতে এসেছেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়ীয় গ্রামে খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।

তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্যাটিকানের রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল।  

খ্রিস্ট প্রসাদ বিতরণ শেষে ধন্যবাদ জানিয়ে সমাপনী আশীর্বাদ জ্ঞাপন করেন দ্বিতীয় পর্বের প্রার্থনা পরিচালনাকারী বরিশালের ক্যাথোলিক ধর্মপ্রদেশ ধর্মপাল বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাল পুরোহিত ফাদার রবার্ট দীলিপ গোমেজ, ফাদার খোকন গাব্রিয়েল নকরেক,ফাদার রিজন মারিও বাড়ৈ।  

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo