ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা এলাকার আরামবাগ পশ্চিম পাড়ায় শরীফের জোটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, কোনাবাড়ি থানাধীন আরামবাগ পশ্চিম পাড়া এলাকার শরীফের জোটের গোডাউন থেকে আগুনে সূত্রপাত। এ সময় পাশে থাকা আরও একটি জোটের গোডাউন ও তিনটি বাড়িতে আগুন লাগে যা এখনো নিয়ন্ত্রনে আসেনি। নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

মন্তব্য (০)