• উদ্যোক্তা খবর

নওগাঁয় ক্যাবের আলোচনা সভা

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই সভার আয়োজন করে। আলোচনা সভায় নওগাঁ জেলা ক্যাবের সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ। এসময় জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিয়নে সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক আব্বাস আলী ও রিফাত হোসাইন সবুজসহ অন্যারা বক্তব্য রাখেন। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং ভোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন শুধু ভোক্তা অধিদপ্তর তদারকি বা জরিমানা করেই শেষ না। এ সংস্থার পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকতে হবে। কোন পণ্যের দাম, মান ও ওজনে অসামঞ্জস্য থাকলে রশিদসহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে হবে। এছাড়া নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাত নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বেশি সচেতন থাকতে হবে কৃষকদের।

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo