• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রী ইমরান পন্থি স্বতন্ত্র প্রার্থীরা যাচ্ছেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ সমর্থিত প্রার্থীরা অবশেষে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) অধীনে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক হলফনামায় দেশটির নির্বাচন কমিশনের কাছে এমন প্রস্তাব পাঠিয়েছেন প্রার্থীরা।

জানা গেছে, জাতীয় অ্যাসেম্বলিতে ৮৯ জন, খাইবার পাখতুনখাওয়া অ্যাসেম্বলিতে ৮৫ জন ও পাঞ্জাব অ্যাসেম্বলিতে ১০৬ ও সিন্ধুতে নয়জন হলফনামা জমা দিয়েছেন।

এই হলফনামা জমা দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে পিটিআই জাতীয় পরিষদে ৯৩ আসনে জয় পেয়েছে। যদিও দলটির তিন নেতা এখন পর্যন্ত হলফনামা জমা দেননি। তারা হলেন ওমর আইয়ুব খান, ব্যারিস্টার গহর আলী খান ও আলী আমিন। তাছড়া একজন প্রার্থীর প্রজ্ঞাপণ এখনও জারি করেনি কমিশন।

মূলত আন্তঃদলীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্যই এসআইসির সদস্য হওয়ার জন্য হলফনামা জমা দেননি আইয়ুব ও গহর আলী। অন্যদিকে আলী আমিনকে কেপির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে নানা নাটকীয়তার পর জোট সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন ও বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। দীর্ঘ আলোচনার পরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা। উভয় দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তারা ‘জাতির স্বার্থে’ আবারও জোট সরকার গঠন করছেন।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি উভয় দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এখন সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আমরা পরবর্তী সরকার গঠনের অবস্থানে রয়েছি।

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo