ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আল ফাইহার বিপক্ষে প্রথম লেগেও গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার দ্বিতীয় লেগেও গোল করে আল নাসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন পর্তুগিজ তারকা।
গতকাল বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে আল ফাইহাকে ২-০ গোলে হারায় আল নাসর। দুই লেগ মিলিয়ে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সৌদি আরবের রিয়াদভিত্তিক ক্লাবটি।
এই ম্যাচে ১৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। পর্তুগাল উইঙ্গার ওটাভিও গোল করে দলকে প্রথম লিড এনে দেন। দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন 'সিআরসেভেন' খ্যাত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
প্রথম লেগে আল ফাইহাকে ১-০ গোলে হারিয়ে ছিল নাসর। ওই ম্যাচের একমাত্র গোলটি ছিল রোনালদো। গোল করেই নিজেদের ক্লাব ক্যারিয়ারের ১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করে ফেলেছেন রোনালদো।
আল নাসরের পরের ম্যাচ প্রো লিগে। আগামী রোববার আল শাবাবের ঘরের মাঠে খেলতে যাবে রোনালদোর দল। শিরোপার লড়াইয়ে তাদের সামনে রয়েছে আল হিলাল। তারা আল নাসর থেকে ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। নেইমার জুনিয়রের ক্লাবকে টপকে শীর্ষে উঠতে গেলে আল নাসরকে কঠিন প্রতিযোগিতায়ই নামতে হবে।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শু...
স্পোর্টস ডেস্ক : গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্র...

মন্তব্য (০)