• সমগ্র বাংলা

দিনাজপুরে ২ কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি প্রত্নতাত্ত্বিক যাদুঘরে হস্হান্তরের আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, গতকার বুধবার উপজেলার জামতলী বাজারের পাশে একটি পুকুর খননের কাদার নিচে  মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। উদ্ধার করে মূর্তিটি জনৈক আসাদুলের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছিল। 

বিরল থানার উপ পরিদর্শক হাসান ফারুক জানান, খবর পেয়ে গতকাল বুধবার বিকেলে উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে ৩৩ কেজি ওজনের মূর্তিটি জব্দ করেছেন তারা। মূর্তিটি কান্তজী মন্দির প্রাঙ্গনে স্হাপিত প্রত্নতাত্ত্বিক যাদুঘরে হস্হান্তরের জন্য আজ বৃহস্পতিবার সকালে আদালতের কাছে প্রতিবেদন দাখিল করেছেন তারা।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo