• সমগ্র বাংলা

বগুড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বুধবার সকালে শহরের সাতমাথায় মোমেনা অনলাইন রক্তদান সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সিনিয়র ডেন্টাল টেকনোলজিস্ট আশরাফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। 

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক হেল্প ডেস্ক কর্মকর্তা এসআই জেবুননেছা, দেশ টিভির বগুড়া জেলা প্রতিনিধি যুব সংগঠক সঞ্জু রায় ও ডেন্টিস্ট মোশারফ হোসেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, আরমান হোসেন, গোলাম মর্তুজা, নিশাত, ফয়সাল হোসেন, আব্দুর রহমান, জয়নব আক্তার, জান্নাতুল ফেরদৌস, রনি খান, শিশির প্রমুখ। ভাষা শহীদদের স্মরণে উক্ত কর্মসূচিতে শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। 

 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo