• সমগ্র বাংলা

মেয়েকে জবাই করে খুন, আত্মহত্যার চেষ্টায় বাবা মৃত্যু শয্যায় হাসপাতালে!

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে মেয়েকে জবাই করে হত্যার পর পিতার আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে জেলার কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশ নিশ্চিত করেছেন। নিহতের নাম ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪)। সে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ছিল। নিহত বৃষ্টি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিয়াপাড়া গ্রামের মোহাম্মদ বুলু মণ্ডলের মেয়ে। তারা কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় বুলু মন্ডল তার শ্বশুর চান মিয়ার কলোনিতে থাকতেন।

বুলু মন্ডল একই এলাকার মোকলেছ মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় পারিবারিক কলহ নিয়ে বুলু মন্ডল (৪০) ও তার স্ত্রী সুমা বেগম (৩৩) সাথে ঝগড়া সৃষ্টি হয়। বুলু মন্ডলের মেয়ে ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) পিতা মাতা কে ঝগড়া করতে বারণ করে। নিজের রাগ সামলাতে না পেরে এক পর্যায়ে বৃষ্টির পিতা বুলু মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মেয়ে বৃষ্টির গলায় পোচ মারে।

মেয়ের অবস্থা দেখে ঘরের দরজা বন্ধ করে বুলু মিয়া তার বুকে, পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং নিজের গলায় পোচ মেরে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে নিহত বৃষ্টির মামা ইমরান দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তাদের বের করে। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বুলু মন্ডলকে আহতাবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে বুলু মন্ডল মৃত্যুশয্যা অবস্থায় রয়েছে।

কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান (পিপিএম) বলেন, পিতা মাতার ঝগড়া থামানোর চেষ্টা করায় বাবা বুলু মিয়া তার মেয়ে বৃষ্টি নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর গলায় ছুরি দিয়ে পোচ মারে‌। পরে মেয়েটি মারা যায়। ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo