• সমগ্র বাংলা

নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠলো কিশোরের মরদেহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাওহীদ হাসান (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে সকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

নিহত তাওহীদ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদি প্রবাসী কাউছার হাসানের ছেলে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মার্তারচর গ্রামের নানীর বাড়িতে থেকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।ওসি আরো জানান, তাওহীদ এর বাবার বাড়ি কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামে।

গতকাল (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিখোঁজ হয়ে আজ (২১ ফেব্রুয়ারি) সকালে নরুন খালে স্থানীয়রা তাওহীদের মরদেহ ভাসতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo