• সমগ্র বাংলা

চুরির দায়ে গনপিটুনির শিকার হাজতি ব্যক্তির কারাগরে মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। জানা গেছে, পাখি ভ্যান চুরির অভিযোগে গণপিটুনীর শিকার মিঠু মিয়া(৩০) দামুড়হুদা উপজেলার হোগোলডাঙ্গা গ্রামের উত্তর পাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে ।চারদিন আগে দামুড়হুদা উপজেলার স্থানীয় জনগন পাখি ভ্যান চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে দামুড়হুদা থানা পুলিশে সোপর্দ করে।

পরবর্তীতে থানা পুলিশ তাকে চিকিৎসা দিয়ে জেলা কারাগরে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মো: ফখর উদ্দিন জানান গত ১৭ ফেব্রুয়ারী  দামুড়হুদা থানার মামলা নং -৭ ও জিয়ার ১৮/২৪ মামলায় অভিযুক্ত মিঠু মিয়া (৩০) ম্যাডিকেল নিয়ে চুয়াডাঙ্গা কারাগারে ২০৪/২৪ নম্বর হাজতি হিসাবে কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিল।

পরে ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মিঠু মিয়া অসুস্থ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে  চিকিৎসা হয়।  একই দিনে রাত সাড়ে ১০টা ৪০ মিনিটে হাজতি মিঠু মিয়া আবার বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাত ১১টায়  আবার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মিঠু মিয়া মারা যায়। এ ঘটনায় কারাবিধি অনুযায়ী মিঠু মিয়ার মরদেহের ময়নাতদন্ত ও সদর থানায় এক অপমৃত্যু মামলার পর তার মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo