• সমগ্র বাংলা

ফেনীতে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীতে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার জাকির হাসান।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার সিফাত বিনতে আরা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় শহীদ বেদিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ভাষাশহীদ আবদুস সালামের পরিবার, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন, ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, আনসার ও ভিডিপি অফিস, মৎস্য অফিস, ফেনী চেম্বার অব কমার্স, বিএড কলেজ, জয়নাল হাজারী কলেজ, জাতীয় মহিলা সংস্থা, ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, প্রাণিসম্পদ অফিস, তথ্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফেনী জেনারেল হাসপাতাল, পরিবার পরিকল্পনা অফিস, শিল্পকলা একাডেমি, খাদ্য অফিস, সমবায় অফিস, পানি উন্নয়ন বোর্ড. ইসলামিক ফাউন্ডেশন, বিএমএ, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন, পিটিআই, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও খলাঘরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

মন্তব্য (১)





image
image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo