• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ২১ শের প্রথম প্রহরে শহীদদের স্বরণে শ্রদ্ধা জ্ঞাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদেরকে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনসহ সর্বস্তরের সাধারন মানুষ। 

২১ ফেব্রুয়ারী দিনগত  রাত ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। পরবর্তীতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন উপলক্ষ্যে বিকেলের পর থেকেই নারায়াণগঞ্জ শহীদ মিনারের আশপাশ এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একুশের প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ,নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠন ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo