• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ড্রোন বিধ্বস্ত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের উপকূলে ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্রের হামলায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এছাড়া এডেন উপসাগরে দুটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। বেশ কয়েক মাস থেকে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। 

মঙ্গলবার মার্কিন এমকিউ–৯ রিপার নামে একটি ড্রোন ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। খবর এএফপির।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের কাছে দ্বিতীয়বারের মতো এমকিউ–৯ ড্রোন বিধ্বস্ত করল হুথিরা। গত বছরে হুথিরা আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল।

পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘১৯ ফেব্রুয়ারি লোহিত সাগরে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে একটি আমেরিকার এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে।

সিং বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ড্রোনটি একটি হুথি সারফেস টু এয়ার মিসাইল দ্বারা ভূপাতিত করা হয়েছে।’

মন্তব্য (০)





image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

১

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

image

ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ শতাংশ করল মুডিস

২

নিউজ ডেস্কঃ ব্যাপকভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ইরান ...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৩

নিউজ ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু স...

image

এরদোগানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আন্থালিয়া শহরে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফ...

image

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের উদ্যোগ...

৫

নিউজ ডেস্কঃ সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে...

  • company_logo