• কূটনৈতিক সংবাদ

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে উন্নীত করা হবে: প্রণয় ভার্মা

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশ প্রতিরক্ষা শিল্প সহযোগিতার উন্নয়নের জন্যে উৎপাদন খাতে যৌথ উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে উন্নীত করা হবে। ভারত বাংলাদেশের সাথে প্রতিরক্ষা উৎপাদনের সক্ষমতার বিস্তৃত দিকসমূহ ভাগ করে নিতে ইচ্ছুক, যার মধ্যে রয়েছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি।

প্রতিরক্ষা শিল্প সহযোগিতা উন্নয়নে মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন আয়োজিত ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্ট (এসআইডিই)- ২০২৪ বিষয়ক সেমিনারে বক্তব্য প্রদানকালে প্রণয় ভার্মা উপোরোক্ত কথাগুলি বলেন। সেমিনারে হাই কমিশনার প্রধানমন্ত্রী মোদির "মেইক ইন ইন্ডিয়া" ও "মেইক ফর দ্য ওয়ার্ল্ড" এর দর্শনে গত এক দশক ধরে পরিচালিত ভারতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি তুলে ধরেন, যা ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন খাতে অভূতপূর্ব বিনিয়োগকে উৎসাহিত করেছে এবং ক্রমবর্ধমান ভারতীয় প্রতিরক্ষা রপ্তানির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

হাই কমিশনার এসআইডিই ২০২৪-কে বাংলাদেশের সাথে অংশীদারত্বে ভারতীয় প্রতিরক্ষা শিল্পের আগ্রহের প্রতিফলন এবং ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি নিদর্শন হিসেবে বর্ণনা করেন, যার মধ্যে ভারত সরকার কর্তৃক বাংলাদেশ সরকারকে প্রদত্ত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিটের ব্যবহার অন্তর্ভুক্ত। সেমিনারে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সাথে ভারতের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এম. আর. শামীম। 

ভারতের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেরই বেশ কয়েকটি অগ্রগণ্য প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এই আয়োজনে অংশগ্রহণ করে এবং 'মেড ইন ইন্ডিয়া' প্রতিরক্ষা সরঞ্জাম, প্রযুক্তি ও প্ল্যাটফর্মের একটি পরিসর প্রদর্শন করে উপস্থাপন করে। এছাড়াও সেমিনারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাশাপাশি আধাসামরিক ও পুলিশ বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo