ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: মুক্তাগাছায় একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে লোক নিয়োগে অনিয়মের প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করে নিয়োগ বঞ্চিত আবেদনকারী ৪জন প্রার্থী। মঙ্গলবার দুপুরে মুক্তাগাছা প্রেসক্লাব মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিছন্নকর্মী পদের আবেদনকারী রত্মা আক্তার। লিখিত বক্তব্যে জানাযায়, মুক্তাগাছা উপজেলার একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় গতবছরের ২৩ অক্টোবর অফিস সহায়ক, আয়া, নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মী পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত পদে অফিস সহায়ক পদে মুক্তা আক্তার, আয়া পদে রত্মা আক্তার, নিরাপত্তা কর্মী পদে রবিন ইসলাম ও পরিচ্ছন্নকর্মী পদে রুবেল মিয়াসহ আরও অনেকেই আবেদন করে।
বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সরকার ও প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা অভিযোগকারী প্রার্থীদের না জানিয়ে এবং সাক্ষাতকারের জন্য সাক্ষাতকার পত্র প্রদান না করে তাদের মনোনীত প্রার্থীদের অতি গোপনে নিয়োগ প্রদান করেন। সংবাদ সম্মেলনে দাবী করা হয়, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সভাপতি নিয়োগকৃত প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে ১২লাখ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে তারা প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে নিয়োগের বিষয়টি এড়িয়ে যান এবং তাদেরকে পোস্টাল অর্ডারের টাকা ফেরত দিতে চান। এ বিষয়ে নিয়োগ বঞ্চিতরা উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা বোর্ড ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করছেন। তারা অবৈধ নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ এবং সভাপতি ও প্রধান শিক্ষকের এহেন কার্যক্রমের তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রনের জন্য দাবি জানান।
এ বিষয়ে একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান হিরা মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, সরকারি যথাযথ নিয়ম মেনেই লোক নিয়োগ করা হয়েছে। অপরদিকে বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল উদ্দিন সরকার জানান,অভিযোগকারীদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। যথাযথ প্রক্রিয়ায় যোগ্যতর প্রার্থদেরই নিয়োগ দেয়া হয়েছে।
রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

মন্তব্য (০)