• সমগ্র বাংলা

ঢাবি ছাত্রলীগের কমিটিতে পদ পেলেন নীলফামারীর ফারুক শেখ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের ২৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকতের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সহ- সভাপতি হিবেবে মনোনীত হয়েছেন নীলফামারী জেলার ফারুক শেখ।

ফারুক শেখ বর্তামানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি জলঢাকা উপজেলার পাঠান পাড়া গ্রামে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর ফারুক শেখ বলেন, "স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মকাণ্ডে পূর্বের মতই রাজপথে থাকবো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে'র আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।"

এসময় ঢাবি শাখা ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদায়ন করায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এর আগে এই ছাত্র নেতা ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের (ডাকসু) সদস্য এবং হল ছাত্রলীগের সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo