• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

অদ্ভুত এক কৃত্রিম উপগ্রহ তৈরি করে তাক লাগিয়ে দিলো জাপান

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ অদ্ভুত এক কৃত্রিম উপগ্রহ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জাপানি বিজ্ঞানীরা। এটি মূলত কাঠের তৈরি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ। যার নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট।

ম্যাগনোলিয়া কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে এই গ্রীষ্মে কাঠের কৃত্রিম উপগ্রহ আনুষ্ঠানিকভাবে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে জাপান।

কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি। বর্তমানে সব কৃত্রিম উপগ্রহ ধাতব উপাদান দিয়ে তৈরি হয়। মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশবান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কি না, সে ধারণা থেকেই লিগনোস্যাট তৈরি করা হয়েছে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিষয়ক প্রকৌশলী তাকাও দোই সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেন, যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে, সেগুলো পুড়ে ক্ষুদ্র অ্যালুমিনা (অ্যালুমিনিয়াম অক্সাইড) কণা সৃষ্টি করে। এই কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাব ফেলতে পারে। এ সমস্যা সমাধানে গবেষকেরা কাঠের কৃত্রিম উপগ্রহ নিয়ে পরীক্ষা চালান।

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo