ছবিঃ সংগৃহীত
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইলের ৫ নং শাহবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস ওই জুড়ালিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে। সে জুড়ালিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রোববার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি সুজন। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার একপর্যায়ে সুজনের মা তার ছেলের পানিতে পড়ে যাবার বিষয়ে জানতে পেরে চিৎকার ও কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
তারা সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মুঠোফোনে সি এন আই প্রতিনিধিকে বলেন, পানিতে ডুবে নিহতের ঘটনাটি আমার জানা নেই, খোজ-খবর নিয়ে দেখছি।
রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...
দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

মন্তব্য (০)