• সমগ্র বাংলা

বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন ইইডির প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুযোগ্য প্রধান প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুমদারকে ০২ (দুই) বছর মেয়াদে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এই উপলক্ষ্যে তিনি অদ্য শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিশ্রুতি স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদের প্রতি এবং ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফতেহা পাঠসহ দোয়া ও মোনাজাত করেন। তিনি মহান আল্লাহর নিকট বাংলাদশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীগণসহ অধিদপ্তরের বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রধান প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন মজুমদার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক দেশের সেবা করার সুযোগ দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতির পিতার সমাধি সৌধে সংরক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারীতে প্রধান প্রকৌশলী মহোদয় ৩২নং ধানমন্ডিস্থ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo