• সমগ্র বাংলা

জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিনহাত (১৭) ও কাকন নামে  দুই দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহবাজপুর কাচারি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তারা।

নিহতরা হলেন-শাহবাজপুর কাচারিপাড়া এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া এবং পিঙ্গল হাটি গ্রামের মো. সুমন মিয়ার ছেলে সিনহাত। নিহত কাকন ও সিনহাত দশম শ্রেনির শিক্ষার্থী।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী জানান- দুপুরে ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে কাচারিপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান- পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে ও কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo