• সমগ্র বাংলা

রাণীনগরে পুরস্কার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রাণীনগর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তিতে জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। আর প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মেধাবী খেলোয়ারকে খুজে বের করে আনতেই সরকার দেশব্যাপী এমন আয়োজন করে আসছে। সরকারের পক্ষ থেকে আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা বলেও জানান আয়োজকরা প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার, এসএম আবু রায়হান, সাইদুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মনিরুজ্জামান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছোট থেকেই শিশুদের বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহী করতে না পারলে আগামীতে একটি সুস্থ্য, সবল ও মেধাবী প্রজন্ম পাওয়া সম্ভব নয়। তাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাসহ বিভিন্ন খেলাধুলার প্রতি কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এমন আয়োজনের কোন বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo