• লিড নিউজ
  • জাতীয়

পালিয়ে আসা ৩৩০ মিয়ানমার সীমান্তরক্ষীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা ৩৩০ বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে মিয়ানমার বিজিপির এসব সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের টেকনাফের নীলা সরকার ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩৩০ সীমান্তরক্ষীকে সকাল সাড়ে ৭টার দিকে ৬টি বাসে উখিয়ার ইনানী উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকায় আনা হয়। পরে তাদের ‘কর্ণফুল‘ ও ‘বার আউলিয়া’ জাহাজে করে গভীর সাগর পথে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজারের ইনানীর নৌ জেটিঘাট দিয়ে বিজিপি সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের সকাল ৮টায় দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, শিগগিরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

মন্তব্য (০)





image

‎শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্ত...

নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযু...

image

‎রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...

image

‎৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বা...

image

‎কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যব...

নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদামাফি...

image

‎ভুয়া ওয়ারেন্টে গ্রেপ্তার-হয়রানি বন্ধে নির্দেশনা দিলেন...

নিউজ ডেস্কঃ ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে...

  • company_logo