• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

মাগুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ 

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে ১২ ফেব্রুয়ারী সোমবার দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকের হাতে চাবি ও মেশিন তুলে দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ সুফি মো: রফিকুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো: রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাগুরা সদর। স্বাগত বক্তব্য রাখেন মো: হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা, মাগুরা সদর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাদ্দাম হোসেন , সহকারী কমিশনার( ভূমি) মাগুরা সদর, মাগুরা।

সরকারের ভর্তূকী উন্নয়ন সহায়তায় ২ টি কম্বাইন্ড হার্বেস্টার, ১টি রাইস ট্রান্সপ্লান্ট মেশিন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

কম্বাইন্ড হারভেস্টার মেশিন পেয়েছেন সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ধলফা বগুড়া গ্রামের তোফাজ্জল হোসেন ও আঠারোখাদা ইউনিয়নের আড়াইশত গ্রামের সুইট কুমার। এবং রাইস প্লান্ট মেশিনটি পেয়েছেন হাজীপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সাইদুর রহমান।

উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির জানায়, কৃষিতে ব্যবহৃত যন্ত্রের সাথে কৃষকদের পরিচিতি ও যন্ত্রের প্রয়োগ বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকারের কৃষি বিভাগ। এরমধ্যে কৃষিকাজে লেবার সংকট ও মূল্য বৃদ্ধি পরিস্থিতি চলমান থাকায় অনেক প্রান্তিক চাষী অসহায় হয়ে পড়েছেন। ফলে কৃষিতে যান্ত্রীকিকরণের পাশাপাশি অসহায় এসব কৃষকের পাশে দাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক চাষীদের ধান রোপন ও কেটে মাড়াই করে দেওয়ার জন্য ভর্তুকি মূল্যে যান্ত্রিক মেশিন বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে। এই মেশিন গুলো দ্রুত গতিতে ধান রোপন এবং ধান, গম ও ভুট্টা কেটে মাড়াই করে বস্তা বন্দি করে দেয়। ফলে কৃষক খুব অল্প খরচেই এসব কাজ সমাধান করতে পারছে। 

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo