ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০ টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়। লাল গালিচায় সুসজ্জিত জিপ গাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শক করেন। এসময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান ও আনসার বাহিনীর প্রধান আমিনুল হক। পরে এক এক করে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টিনজেন্ট দল অভিবাদন জানান।
এর আগে পপ্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় চারপাশ। এছাড়াও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি একাডেমী সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বেশকিছু কারখানা বন্ধ রাখা হয়। সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের করা হয়।
নিউজ ডেস্ক: বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযু...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহ...
নিউজ ডেস্কঃ আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বা...
নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার থেকে শিল্প কারখানায় চাহিদামাফি...
নিউজ ডেস্কঃ ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে...

মন্তব্য (০)