• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৭

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভে তিন শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। হামলায় ছড়িয়ে পড়া আগুনে বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ভয়েস অব আমেরিকার।

তিনি লিখেছেন, ড্রোনের আঘাতে খারকিভ শহরের নেমিশলিয়ানস্কি এলাকার বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর।

রুশ হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এই হামলায় আগুন ধরে গেলে, অন্তত ১৪টি বাড়ি পুড়ে যায়। সরকারি টেলিভিশন সাসপিলনের সংবাদদাতারা শহরের ওপর এই আগুনের আভা দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। 

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ৩১টি ড্রোনের মধ্যে ২৩টি ভূপাতিত করে। 

খারকিভের পূর্বাঞ্চলীয় শহর ভেলিকি বুরলুকের শীর্ষ সামরিক কর্মকর্তা ভিক্টর তেরেশেনকো সাসপিলনেকে জানিয়েছেন, ড্রোন হামলায় একটি হাসপাতাল ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে শহরের একটি হাসপাতালে হামলার আশঙ্কা করছিলেন কর্মকর্তারা। এ আশঙ্কার কারণে কয়েক ডজন রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

আঞ্চলিক গভর্নর আরও জানিয়েছেন, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে ড্রোন হামলায় আরও একজন আহত হয়েছেন। দিনের শুরুর দিকে রাশিয়া সীমান্তবর্তী সুমি অঞ্চলের একটি গ্রামে গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছে।

এদিকে শুক্রবার ইউক্রেনকে নতুন সহায়তা অনুমোদনের বিষয়ে বিলম্বের কারণে রিপাবলিকান আইনপ্রণেতাদের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেন বিলটি পাশ হওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? এ বিষয়ে ডেমোক্র্যাট সিনেটর ও ফরেন রিলেশন্স কমিটির সদস্য ক্রিস মারফি বলেন, এটা রিপাবলিকানদের বিষয়। স্পষ্টতই ডেমোক্র্যাটরা যে কোনো উপায়ে বা আকারে ইউক্রেনকে সহায়তা করতে প্রস্তুত। তবে রিপাবলিকানরা ইউক্রেনকে সহায়তা প্রদানের বিপক্ষে রয়েছেন বলে জানান তিনি।

রিপাবলিকান সিনেটর রজার মার্শাল বলেন, তারা প্রথমে তাদের সীমান্ত সুরক্ষার দিকে নজর দিতে চান।

শুক্রবার রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ওয়াশিংটনের সহায়তার প্রশংসা করেন।

মন্তব্য (০)





image

রংপুরে কোরবানির জন্য ৬৬ স্থান নির্ধারণ, ৮ ঘণ্টায় বর্জ্য অ...

রংপুর ব্যুরোঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর মহান...

image

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত বৃদ্ধ কয়েদির মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা কারাগারের ছয়টি মামলায় সাজাপ্...

image

ফরিদপুরে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল আজহা...

image

দিনাজপুরের বড় ময়দানে লাখো মুসল্লীর অংশ গ্রহনে ঈদুল আজহার ...

দিনাজপুর প্রতিনিধিঃ আনন্দ উদ্দিপনা এবং শান্তিপূর্ণ পরিব...

image

দিনাজপুরে ট্রাকের সাথে ধাক্কায় সিএনজি আরোহি দুই শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ধ...

  • company_logo