• লিড নিউজ
  • রাজনীতি

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মত জনপ্রিয় নেতা একজনও সৃষ্টি হয়নি: ওবায়দুল কাদের

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার মতো জনপ্রিয় নেতা আর একজনও সৃষ্টি হয়নি। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সৃষ্টি করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১০ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পর। শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন। কোথাও মিটিংয়ে গেলে শেখ হাসিনা ডায়েরিতে নোট নেন। সেখান থেকেই প্রার্থী ঠিক করে মনোনয়ন দেন। গত ১৫ বছরে রূপান্তরের রূপকার শেখ হাসিনা। 

সকাল পৌনে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এই বিশেষ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ৮টা থেকে সারা দেশ থেকে আসা নেতারা গণভবনের সামনে জড়ো হন এবং সাড়ে আট থেকেই এক এক করে নেতারা গণভবনে প্রবেশ শুরু করেন।

সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) সভাপতি ও সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য এবং জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন।

মন্তব্য (০)





image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

image

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিউজ ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সং...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়...

  • company_logo