• লিড নিউজ
  • জাতীয়

জুমার দিনে ইজতেমায় তুরাগতীরে লাখো মুসল্লি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। মাওলানা সা’দের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীরের আ’মবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।

আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) ইজতেমায় জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। এতে ইমামতি করবেন মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী।

এর আগে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে এস্তেকবালি (স্বাগত) বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা শরিফ আহমেদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা হারুনুর রশিদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। বাদ আসর বয়ান করেন ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার। তার বয়ান বঙ্গানুবাদ করেন মাওলানা মুফতি জিয়া বিন কাশেম।

মন্তব্য (০)





image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

১

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

২

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৩

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৫

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

  • company_logo