• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। কারখানাটিতে বিস্ফোরণের ঘটনায়  আরও ৬০ জনের মত আহত হন।

এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ওই কারখানার একজন শ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন আগুন লাগার সময় কারখানাটিতে ১৫০ জনের মত শ্রমিক কাজ করছিলেন।

কারখানাটিতে প্রচণ্ড বিস্ফোরণে পাশের নর্মদাপুরম জেলার সেওনি মালওয়া এলাকায় কম্পন অনুভূত হয় এবং বসতি গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপাল এবং ইন্দোরের মেডিকেল কলেজগুলোকে পোড়ারোগীদের জন্য প্রস্তুত করতে বলেছেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কারখানার কাছের একটি রাস্তা দিয়ে এলাকার লোকজন আতঙ্কে পালাচ্ছে এবং কাছেই কারখানাটি থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

মন্তব্য (০)





image

‎তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডভাঙা তীব্র দাবদাহের কবলে পড়েছে ফ্রা...

image

ইরান যুদ্ধের খরচ সামলাতে ৮০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের খরচ সামলাতে আরও ৮০ বিলিয়ন ডলার অত...

image

৪ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

নিউজ ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা আরও কয়েকটি তেলবাহী ট্...

image

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

নিউজ ডেস্ক : প্রায় এক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের একক আধি...

image

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন ...

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন...

  • company_logo