• খেলাধুলা

সাকিব ভাই ড্রেসিংরুমে সবসময় হাস্যোজ্জ্বল থাকে: বাবর আজম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দেশে কিংবা দেশের বাইরের দুই বিশ্বসেরা তারকাকে দলে টেনেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি। তারা হচ্ছেন সাকিব আল হাসান এবং বাবর আজম। সিলেট পর্ব শেষে তারা আছে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে।  

বাবর আজম অবশ্য খুব দ্রুতই ফিরে যাবেন নিজের দেশে। পিসিবি থেকে দেওয়া এনওসি মেয়াদ শেষ হয়ে আসছে তার। শেষ সময়ে সোমবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মাঠে ছিলেন বাবর। সেখানেই উঠে এলো সাকিব প্রসঙ্গ। তখনই বাবর সাকিবকে নিয়ে প্রকাশ করলেন মুগ্ধতা।

বাংলাদেশ দলের অধিনায়ককে নিয়ে বাবরের মন্তব্য, আমি নই, সাকিব ভাই ই বড় (বয়সে)। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের যে সাকিব তাদের দলে আছে। তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে শেয়ার করে, ম্যাচের সময়ও সে এটা করে; এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে সে সবসময় পজিটিভ এবং হাস্যোজ্জ্বল থাকে।

বিপিএলের উইকেট নিয়ে সমালোচনা সবসময়ই ছিল। তাতে যোগ দিলেন বাবর আজমও, উইকেট দিনে একরকম, আবার রাতে অন্যরকম আচরণ করে। ধারাবাহিকভাবে বাউন্স পাওয়া যায় না আবার। সবসময় স্পিনও হয় না। মাঝে মাঝে স্লো এবং নিচু হয়। আমার মনে হয় মানের দিক থেকে উইকেটের দিক থেকে বিপিএলের মান আরও বাড়াতে হবে।

বাবর আরও বলেন, এই কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন। আমি জানি আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছি তা সঠিক নয়। এমন কন্ডিশনে বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয়। যদি আপনি চার-ছক্কা দেখতে চান তাহলে এভাবে হবে না। এটা বিপিএলের জন্য ভালো নয়। এমন কন্ডিশনেই আমাদের খেলতে হবে আসলে।

মন্তব্য (০)





image

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...

image

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বললেন তুরস্...

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

image

ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ই...

image

আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও...

image

মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ ...

  • company_logo