• লিড নিউজ
  • জাতীয়

রাজধানী ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঘানার আক্রা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। 

তালিকার শীর্ষে থাকা আক্রার দূষণ স্কোর ৩০৬ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১৮৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রাজধানী ঢাকা রয়েছে ৩ নম্বরে। দূষণমাত্রার তালিকায় ঢাকার স্কোর ১৭৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন। এই শহরটির স্কোর ১৭২, এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য (০)





image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

১

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

২

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৩

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৫

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

  • company_logo