ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ দেশের সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, সেই ধারা অব্যাহত থাকবে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, ‘দেশের বিভিন্ন অর্জনে নারীরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই বর্তমান ছাত্রীরা দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’
‘তাই তারা যেনো জঙ্গিবাদে আকৃষ্ট হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে’, যোগ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘ঢাকা আট রাজধানীর হার্ট। এটাকে করতে হবে স্মার্ট। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, বিএনপির কোনো আন্দোলন নিয়ে আমাদের মাথাব্যথা নেই। বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে তারা জনসমর্থন হারিয়েছেন। পূর্বের আন্দোলনগুলোতে জনগণ তাদের সাড়া দেয়নি আগামী দিনেও দেবে না। আর যাই হোক মানুষ পুড়িয়ে, রেললাইন উঠিয়ে আন্দোলন হয় না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক আর জনগণ যদি সাড়া দেয় তাহলে ভালো। আমরা আগেও শান্তিপূর্ণভাবে তাদের রাজপথে মোকাবিলা করেছি। আগামী দিনেও করব।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...
নিউজ ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সং...
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়...

মন্তব্য (০)