• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইমরান ও বুশরাকে সাত বছরের সাজা দিল আদালত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

 

আন্তর্জাতিক ডেস্ক: সাইফার মামলা ও তোশাখানা মামলায় মোট ২৪ বছরের কারাদণ্ড হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। এবার যোগ হলো আরো ৭ বছর।শরিয়াহ আইন লঙ্ঘন করে ইদ্দত শেষ হওয়ার আগেই বুশরা বিবিকে বিয়ে করার দায়ে দেশটির একটি আদালত আজ ইমরান ও বুশরা বিবিকে সাত বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। খবর ডনের

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে একটি অস্থায়ী আদালত ইমরান ও বুশরা দম্পতির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি তাদের ৫ লাখ রুপি করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় বিশেষ ওই আদালতে উপস্থিত ছিলেন ইমরান খান ও বুশরা বিবি। 

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার করা মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দিলেন আদালত। মামলায় খাওয়ার মানেকা অভিযোগ করেছিলেন, তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্দিষ্ট সময় পার না হতেই ইমরান খানকে বিয়ে করেন বুশরা বিবি, যা স্পষ্টতই শরিয়াহ আইনের লঙ্ঘন।প্রতারণার অভিযোগ তুলে খাওয়ার মানেকার করা এ মামলার রায় ঘোষণার পর আদালতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরান খান।

তিনি সাংবাদিকদের বলেন, তাকে ও তার স্ত্রীকে হেনস্তা করার জন্যই এমন মামলা করা হয়েছে। গত ৩১ জানুয়ারি রাষ্ট্রীয় উপহারসামগ্রী কম মূল্যে কিনে নেওয়ার অভিযোগে করা (তোশাখানা) মামলায় ইমরানকে ১৪ বছর করে কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত।তার এক দিন আগে ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান খানের ১০ বছরের জেল হয়। একই মামলায় ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের জেল দেন আদালত।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বাধা জব্দকৃত সম্পদ ইস্যু

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়া...

image

হাদি হত্যা নিয়ে মন্তব্য করায় মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ...

image

বিশ্ববাজারে তেলের দামে পতন

নিউজ ডেস্ক : ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শ...

image

শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-লেবানন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আল...

image

মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ...

  • company_logo