• খেলাধুলা

আগামী মাসে বাংলাাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ১ মার্চ বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, ওইদিনই শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছবে।

লঙ্কানদের এবারের বাংলাদেশ সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৬ ও ৯ মার্চ একই ভেন্যুতে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল ৩ টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল যাবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৩ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ হবে দিবারাত্রিতে। ফাইনাল ওয়ানডে ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। গত ১১ বছরের ইতিহাসে এই প্রথম এত তাড়াতাড়ি ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল আবার সিলেটে ফিরবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ মার্চ, চায়ের দেশ খ্যাত সিলেট নগরীতে। দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগামে যাবে দুই দল। সিরিজের শেষ টেস্টটি হবে আগামী ৩০ মার্চ।

ঢাকার শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম টেস্ট সিরিজের কোনো ম্যাচের আয়োজন করা হচ্ছে না এখানে। কারণ, এই সময়ে শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী দল। প্রথমবারের মতো সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অসিরা।

রমজান মাস চলাকালে সিরিজগুলো অনুষ্ঠিত হবে। গত বছরও রমজান মাসে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হয়েছিল।

মন্তব্য (০)





image

ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্ল...

image

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান তারকা, যা বললেন তুরস্...

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রর্বেতো কার্লোস ইসলাম ধর্...

image

ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে দামি একাদশে আছেন যারা

স্পোর্টস ডেস্ক : মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানচেস্টার ই...

image

আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা এখনও...

image

মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ ...

  • company_logo