• খেলাধুলা

রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত


স্পোর্টস ডেস্কঃ সদ্য সমাপ্ত বিশ্বকাপের পর বিপিএলের দশম আসরেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকেই যে ক্রিকেটারের শেষ দেখে ফেলেছিলেন, সেই অভিজ্ঞ অলরাউন্ডার এখন কড়া নাড়ছেন টি-টোয়েন্টির দরজায়। তার নৈপূন্যে মুগ্ধ সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন– মাহমুদউল্লাহর ব্যাটিং তরুণদের জন্য অনুপ্রেরণার। একই সঙ্গে তার জন্য কষ্ট হয় বলেও জানিয়েছেন সুজন।

বৃহস্পতিবার সিলেটে সুজন বলেন, ‘বিপিএল খারাপ হচ্ছে না। হয়তো আরও ভালো হতে পারে। প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টই হচ্ছে। আমি ভালোটাই দেখি। আমাদের ছেলেদের পারফরম্যান্সটা… শেষ ম্যাচে মাহমুদউল্লাহ যেভাবে ব্যাটিং করল, সেটা অনেকের জন্য অনুপ্রেরণা জোগাবে, বিশেষ করে তরুণদের জন্য। ডেথে গিয়ে এ রকম ব্যাটিং করা, ফ্রি ব্যাটিং করা দারুণ।’

মাহমুদউল্লাহকে চ্যালেঞ্জ করারও কেউ নেই মন্তব্য করে সুজন বলেন, ‘তার যে অভিজ্ঞতা, যে ছন্দে আছে, আমার মনে হয় ওর জায়গায় চ্যালেঞ্জ করার মতো কোনো প্লেয়ার নেই। অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি দলের বিবেচনায় আসতে পারে।’

তবে টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ অবসর নেওয়ায় সুজনের মনে কষ্ট, ‘আমি তো সব সময়ই বলি— মাহমুদউল্লাহ তিন সংস্করণেই খেলার মতো যোগ্য খেলোয়াড়। আমার খুব কষ্ট হয় যে মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। সে যে অবসর নিয়েছে, সেটা আমি কোনোভাবেই এখনো মানতে পারি না। আমি এখনো মনে করি, ওর টেস্ট খেলার মতো সামর্থ্য আছে। বাংলাদেশে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড় অনেক দরকার।’

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo