• লিড নিউজ
  • জাতীয়

তুরাগতীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে নামাজ শেষ হয়।

নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-আশুলিয়া, ঢাকা-কালীগঞ্জসহ চারপাশের সড়ক-মহাসড়কে প্রচুর ভিড়। মুসল্লিদের টঙ্গীমুখী যাত্রার কারণে রাস্তায় যানবাহন কমে যাওয়ায় মানুষ পায়ে হেঁটে ময়দানে আসছেন। ইতোমধ্যে যারা ইজতেমা ময়দানে জামাত নিয়ে এসেছেন, তাদের ছাড়াও অনেক মানুষ শুধু জুমার নামাজ আদায় করতে ইজতেমা মাঠে আসছেন। জুমার নামাজের পর ভিড় কিছুটা কমবে বলে আশা করছেন মুসল্লিরা। 

মন্তব্য (০)





image

'পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ক...

১

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসয...

image

পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুল...

২

নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ...

image

দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে ...

৩

নিজস্ব প্রতিবেদক :  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সু...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

৪

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ...

image

এবার অটোগ্যাসের দামও বাড়ল

৫

নিউজ ডেস্ক : এলপি গ্যাসের পর এবার যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসে...

  • company_logo