ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩’ তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরষ্কার তুলে দেন তিনি। এবার ১১ ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন মোট ১৬ জন।
এর আগে বিকালে ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। এবারের বইমেলার প্রতিপাদ্য হচ্ছে ‘পড় বই, গড় দেশ: বঙ্গবন্ধুর বাংলাদেশ (বই পড়, দেশ গড়: বঙ্গবন্ধুর বাংলাদেশ)।’
যারা পুরস্কার পেয়েছেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/মক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী ও সুমনকুমার দাশ।
নিউজ ডেস্কঃ ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পার...
নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তর দেশের তিনটি বিভাগে বৃষ্টি ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্য...
নিউজ ডেস্কঃ ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দলটিকে ঠেকা...
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দণ্ডপ্...

মন্তব্য (০)